প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

জাতীয় বিজ্ঞান মেলায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। রাজধানী ঢাকার আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে কলেজের শিক্ষার্থীরা একাদশ-দ্বাদশ শ্রেণি গ্রুপে “Cyber Crime Detect” এবং “Rush Project” শীর্ষক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ জাতীয় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত স্কুল,কলেজ ও বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। মেলা পরিদর্শন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।

পরিদর্শনকালে তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজের স্টলে গিয়ে শিক্ষার্থীদের প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের “Cyber Crime Detect” ও “Rush Project”-এর কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন। মন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রশংসা করেন।

উল্লেখ্য,হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। তাদের এ সাফল্য শিক্ষার্থীদের মেধা,সৃজনশীলতা,কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার প্রতিফলন।

এ বিষয়ে হাজীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন বলেন, “আমাদের শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আমরা আশাবাদী,জাতীয় পর্যায়েও তারা তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে সফলতা অর্জন করবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাই।”

জাতীয় পর্যায়ে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের এই অংশগ্রহণে কলেজ পরিবারসহ এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন