প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

এক ইলিশ বিক্রি ৬ হাজার ৩২৫ টাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৪

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ৩০৪ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে মুনসুর আলীর জালে ধরা এ ইলিশ ধরা পড়ে।

 

 

কুয়াকাটা মাছ বাজারের ঘরামী ফিস আড়তে ইলিশটি বিক্রির জন্য নিয়ে এলে নিলামে ওঠে। ফিস ভ্যালির পক্ষে ১ লাখ ১০ হাজার টাকা মণ দরে ইলিশটি কেনেন মো. হাসান।

 

 

এ বিষয়ে স্থানীয় মাছ ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। নিষেধাজ্ঞার পর এই প্রথম এত বড় ইলিশের দেখা মিলল। ৬ হাজার ৩২৫ টাকায় ইলিশটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। মাছটি একনজর দেখতে অনেকেই ভিড় করেছেন।

 

জেলে মুনসুর বলেন, ২২ দিনের অবরোধ শেষে ইলিশ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে জাল ফেলি। এ সময় ইলিশটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। এমনিতে সাগরে এখন ইলিশ মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।

 

 

আড়ত ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এত বড় ইলিশ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে ১ লাখ ১০ হাজার টাকা মণ দরে ৬ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়েছে ইলিশটি।

 

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি ভালো খবর। এত বড় সাইজের ইলিশ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা কমে যাচ্ছে, তাই সমুদ্র মোহনা খনন ও জালের প্রশস্ততা বাড়ালে ইলিশ বেশি ধরা পড়বে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন