হাজীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় মাসুম মজুমদার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাসুম মজুমদার হাজীগঞ্জে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের গৌড়েশ্বর গ্রামের বাসিন্দা।
বন্ধুমহলের সূত্র থেকে জানা যায়, মাসুম মজুমদার বাইক এক্সিডেন্টের পর প্রথম তাকে কুমিল্লা নেয়া হয় পরবর্তীতে তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে তার পরিবারের সাথে কথা বলা সম্ভব হয়নি।
মাসুমের জানাজার নামাজ বাদ জুমা তার নিজ বাড়ি গৌরেশ্বর মজুমদার বাড়ি নুরানি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
মাসুম মজুমদারের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।