প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে হাজীগঞ্জ সদর ইউনিয়নে বর্ণাঢ্য র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজে ন্যায়বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “অসময়ে নয়,দ্রুত সমাধান ও সঠিক বিচার পেতে চলুন যাই গ্রাম আদালতে” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে উপস্থিত ছিলেন,৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ প্রধানীয়া সুমন,সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব মো. জয়নাল আবেদীন টিটু,উপজেলা সমন্বয়কারী মো.শহিদুল্লাহ কাউসার,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইউছুফ সরকার, ইউপি সদস্য সালামত উল্লাহ,মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম,সুবিধা ও সেবাসমূহ সম্পর্কে জনগণকে অবহিত করতে সচেতনতামূলক ব্যানার,ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরা হয়।

সভায় চেয়ারম্যান মো.ইউসুফ প্রধানীয়া সুমন বলেন,“গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত,সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ আদালতের দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত খরচ থেকে রেহাই পেতে পারেন। তাই গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের মধ্যে আরও ব্যাপক সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।

তিনি আরও বলেন,স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এর কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য,“বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)”প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও কার্যকর করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন