প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে নিউ মেসার্স রুহুল আমিন (মাইজ্জা মিয়া) ফিস মার্চেন্ট এন্ড কমিশন এজেন্টে হালখাতা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬

হাজীগঞ্জে উৎসবমূখর পরিবেশে নিউ মেসার্স রুহুল আমিন (মাইজ্জা মিয়া) ফিস মার্চেন্ট এন্ড কমিশন এজেন্টে হালখাতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেটের মাছ বাজারস্থ অফিসে এ হালখাতা অনুষ্ঠিত হয়।

হালখাতা অনুষ্ঠানে ব্যবসায়িক সফলতা, মাছ চাষি, পাইকারি মাছ বিক্রেতা ও ক্রেতাদের সমৃদ্ধি এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, খেয়াঘাট জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ ক্বারী মো. আল-আমিন।

এসময় পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও মিলাদ-মাহফিল পরিচালনা করেন, মসজিদের মুয়াজ্জিন মো. রবিউল হাসান।

নিউ মেসার্স রুহুল আমিন (মাইজ্জা মিয়া) ফিস মার্চেন্ট এন্ড কমিশন এজেন্টের সত্ত্বাধিকারী মো. ইমাম হোসেন ও মো. দেলোয়ার হোসেন মনজুর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে মাছ চাষি, ক্রেতা, বিক্রেতা’সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিউ মেসার্স রুহুল আমিন (মাইজ্জা মিয়া) ফিস মার্চেন্ট এন্ড কমিশন এজেন্টে বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন