প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মো. নাঈম হোসেন পলোয়ান
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬, দুপুর ১২টায় ফরিদগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার (ওসি তদন্ত) আল-আমিন, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. শরীফ হোসেন মৃধা, অফিস সহায়ক মো. ইসমাইল হোসেন, উপজেলা বন কর্মকর্তা মাসুদ আলম, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণ ও পরিচর্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন