প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে মাতৃমায়া আবাসিক হোটেলে বৃদ্ধ ইলিয়াস কাজীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬

হাজীগঞ্জ পূর্ব বাজারে হলুদ পট্টিতে মাতৃমায় আবাসিক হোটেল থেকে ইলিয়াস কাজী (৬০) নামের এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার বিকালে হোটেলের একটি রুম থেকে বৃদ্ধের মৃতদেহে উদ্ধার করা হয়।

 

ইলিয়াস কাজী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া কাজী বাড়ির বাসিন্দা।

হোটেলের ম্যানেজার রায়হান বলেন, শুক্রবার বিকেলে বৃদ্ধ রুম ভাড়া নিতে হোটেলে যান। তখন বৃদ্ধের শরীর কাপছিলো এবং বেশ অসুস্থ ছিলেন।

অন্যদিকে হোটেলের মালিক ফারুক হোসেন লিটন বলেন, তিনি রুম ভাড়া নিতে আসলে সম্পুর্ন সুস্থ ছিলেন এবং রাতে বিষ পান করে আত্মহত্যা করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সুরতহাল প্রতিবেদন করে মৃতদেহ উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্তের প্রেক্ষিতে সত্যটা জানা যাবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন