প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের রাঙামাটি বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন, ২০২৬

হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইবনে আল জায়েদ হোসেনকে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়, সংস্থাপন শাখা থেকে ১ জুন ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি/পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮০৪ ব্যাচের কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেনের নিজ জেলা কুমিল্লা ও স্পাউসের জেলা কুমিল্লা। বদলিকৃত কর্মকর্তাকে বরকল উপজেলায় সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য সরকারি দাবি আদায় আইন, ১৯১৩ এর ধারা ৩(৩) মোতাবেক সার্টিফিকেট অফিসারের ক্ষমতা প্রদান করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মোঃ ইবনে আল জায়েদ হোসেন হাজীগঞ্জে দায়িত্ব পালনকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভূমিদস্যু উচ্ছেদ ও সরকারি সেবা সহজীকরণে প্রশংসিত হন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন