প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদকসেবীদের শোনানো হলো তাবলীগের বয়ান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬

কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের সংশোধনে তাবলীগের আলেমদের বয়ান শোনানোর ব্যবস্থা করলেন চাঁদপুরের পুলিশ সুপার।

মঙ্গলবার (৯ জুন) রাতে পুলিশ সুপার মো. রবিউল হাসানের নেতৃত্বে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানেঅভিযান চালিয়ে ১০ জন কিশোর গ্যাং ও মাদকাসক্তদের আটক করা হয়।

আটকদের সদর মডেল থানায় এনে তাবলীগের আলেমদের মাধ্যমে বয়ান শোনানো হয়। চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান অপরাধ দমনে সামাজিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি কাজে লাগানোর এই ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন।

পরে এদের মধ্যে যারা মাদকে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে। বাকীদের অভিভাবক এনে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদক সেবীদের আটক করে মামলার পাশাপাশি ইসলামের সঠিক পথে চলার দিকনির্দেশনা ও স্বাভাবিক জীবনে ফেরাতে থানা হাজতে রেখে তাবলীগের আলেমদের মাধ্যমে বয়ান শোনানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ বিভাগ । গত ৬ মাসে জেলায় ৩৮৪ জনের বেশি কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত শহরে টহল দিচ্ছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন