প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি মেহের উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ১০ জুন, ২০২৬

শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এড হক কমিটির পরিচিতি সভা ১০ জুন ২০২৬ বুধবার স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ।

মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে –  সহকারী শিক্ষক মোতালেব হোসেন তপাদারের   সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মেহের উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রদীপ চক্রবর্তী ,উপলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রানী চক্রবর্তী, স্কুল কমিটির সদস্য আবদুল কাইয়ুম।

পরিচিতি সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা তানিয়া সুলতানা, শিক্ষক গোলাম সারওয়ার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থী রিউনা তাসনিম

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন