প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুন, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি ও কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক কর্তৃক প্রেরিত পত্রের মাধ্যমে বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

নবগঠিত এডহক কমিটিতে বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আকবর হোসেন। কমিটির অন্যান্য সদস্য হলেন— পদাধিকারবলে সদস্য সচিব ও প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ,জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত শিক্ষক প্রতিনিধি মো. সোহেল রানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত অভিভাবক প্রতিনিধি,৪নং ওয়ার্ড পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিন্টু,সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারী সেলিম,সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নেজাম সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মো.খোরশেদ আলম,৪নং ওয়ার্ড পৌর যুবদলের সাবেক সভাপতি মো. ইব্রাহিম খানসহ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা।

জানা যায়,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,কুমিল্লা কর্তৃক জারিকৃত (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১০) ধারা অনুযায়ী উল্লিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে এডহক কমিটি গঠন করা হয়েছে। স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।

নবনিযুক্ত সভাপতি হাজী মো.আকবর হোসেন দায়িত্ব প্রদান করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
এ লক্ষ্যে ম্যানেজিং কমিটি,শিক্ষক,অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন