চাঁদপুরের শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সামাজিক সংগঠন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। আজ রবিবার (৭ জুন) দুপুরে শাহরাস্তি থানায় ওসির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ওসি মীর মাহবুবুর রহমান সাহেবকে সংগঠনের পক্ষ থেকে সৌজন্য উপহার প্রদান করা হয়।
উপহার গ্রহণ শেষে ওসি মীর মাহবুবুর রহমান দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার গঠনমূলক ও সেবামূলক কাজগুলো শাহরাস্তি পুলিশ প্রশাসন সবসময় ইতিবাচক দৃষ্টিতে দেখে আসছে। আপনাদের এই মানবিক কার্যক্রমগুলো অব্যাহত রাখুন, যাতে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ সরাসরি উপকৃত হতে পারে। যেকোনো ভালো কাজের সঙ্গে শাহরাস্তি পুলিশ প্রশাসন সবসময় পাশে আছে।
“এ সময় উপস্থিত ছিলেন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি আবু ইউসুফ সুমন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন গাজী, আইন বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। সংগঠনের নেতৃবৃন্দ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কাজে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।