প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন হাজী আকবর হোসেন

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮ জুন, ২০২৬

হাজীগঞ্জ পৌরসভাধীন ঐতিহ্যবাহী হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন,বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আকবর হোসেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক প্রেরিত একপত্রের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন, বিদ্যালয় কর্তৃপক্ষ।

হাজী আকবর হোসেনকে বিদ্যালয়ের সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ,জেলা শিক্ষা কর্মকর্তা মনোনিত শিক্ষক প্রতিনিধি মো. সোহেল রানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিত অভিভাবক প্রতিনিধি মো. মোস্তফা কামাল।

জানা গেছে, বিদ্যালয়ের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪ (১০) ধারা অনুসারে উল্লেখিত ব্যাক্তিগনের সমন্বয়ে এ স্মারক ইস্যু তারিখ হতে পরবর্তী ছয় মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।

এদিকে চাঁদপুর-৫ আসনের (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাজী আকবর হোসে। এক প্রতিক্রিয়ায় তিনি বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে তাঁর দায়িত্ব পালনে ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন