প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের বলাখাল বাজারে বোগদাদ ও আইদি পরিবহনের নতুন স্টপেজ: ইঞ্জি.  মমিনুল হক এমপির প্রতি ছাত্রনেতা সাগর মিজির কৃতজ্ঞতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বলাখাল বাজারে বোগদাদ ও আইদি পরিবহনের নতুন বাস স্টপেজ চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাগর মিজি।

শনিবার (৬ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন,দীর্ঘদিনের জনদাবির প্রেক্ষিতে বলাখাল বাজারে বোগদাদ ও আইদি পরিবহনের স্টপেজ স্থাপনের উদ্যোগ এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। এতে শিক্ষার্থী, চাকরিজীবী,ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে। এজন্য তিনি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

জানা যায়,হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বলাখাল মিজি বাড়ির আব্দুল হান্নান মিজির ছেলে মো. সাগর মিজি বর্তমানে বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। দলীয় দুঃসময়ে নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

এদিকে আগামী শুক্রবার ১২ জুন সকাল ১০টায় বলাখাল বাজারে বোগদাদ ও আইদি পরিবহনের নতুন স্টপেজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক,চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন