প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে হাজীগঞ্জের কৃতি সন্তান বিল্লাল হোসেন তারেক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ বিল্লাল হোসেন তারেক। তার এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে হাজীগঞ্জ উপজেলাজুড়ে নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিল্লাল হোসেন তারেক দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা,সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

তার এ অর্জনে হাজীগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন,কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি যুবসমাজকে সুসংগঠিত করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক আন্দোলনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে বিল্লাল হোসেন তারেকের নতুন দায়িত্বপ্রাপ্তিতে হাজীগঞ্জের সর্বস্তরের মানুষ গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

হাজীগঞ্জবাসীর প্রত্যাশা,কেন্দ্রীয় যুবদলের এ গুরুত্বপূর্ণ পদে থেকে বিল্লাল হোসেন তারেক দেশ,দল এবং এলাকার সুনাম আরও উজ্জ্বল করবেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন