প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌরসভা মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটুর ৪ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬

স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু শনিবার (৬ জুন) হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।

বিকেলে আতুরিয়া মাদ্রাসা জামে মসজিদে আছর নামাজ আদায়ের পর তিনি মকিমাবাদসহ ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট টিটু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। তিনি বলেন, “আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব হাজীগঞ্জ পৌরসভা গড়ে তুলতে চাই। পৌরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করাই আমার লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই।”

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা আগামী দিনে পৌরবাসীর দ্বারে দ্বারে গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় হাজীগঞ্জ পৌরসভা মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি মো. কামরুল হাসান বলেন, “অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই আসন্ন পৌর নির্বাচনে তাকে মেয়র হিসেবে দেখতে চান অনেক পৌরবাসী।”

গণসংযোগ শেষে অ্যাডভোকেট টিটু আবারও পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন,৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আহসান উল্লাহ, যুবনেতা অ্যাডভোকেট কায়েম হোসেন সুমন,বিএনপি’র নেতা হাবিবুর রহমান বলি,মো.আক্তার হোসেন,মোঃ জসীম,মো.কাঞ্চন,৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইব্রাহিম খান,সাধারণ সম্পাদক হাজী মোস্তফা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহমদ বিন শাহান শাহ,৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য মো.মান্নান,যুবদল নেতা শাহাদাত হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন