প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে যে বাজারে ব্রাজিল সমর্থকদের ‘প্রবেশ নিষেধ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে অভিনব পোস্টার সাঁটানো হয়েছে। তবে কে বা কারা এটি করেছে তা জানা যায়নি।

 

শনিবার (৬ জুন) এ পোস্টারটি বাজারে আসা লোকজনের চোখে পড়েছে।


বাজার ব্যবসায়ী সমিতির নামে ওই পোস্টারে লেখা হয়, ‘বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সমর্থক কেউ এই বাজারে প্রবেশ করতে পারবেন না। যদি কেউ তা অমান্য করে তাহলে, দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, এমন অভিনব পোস্টার কে বা কারা সাঁটিয়েছে, তার কোনো সন্ধান দিতে পারেননি নারায়ণপুর বাজারের ব্যবসায়ীরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘পোস্টারের লেখা পড়ে আমরাও বিব্রতবোধ করছি। কারণ, বাজারে সবাই যেমন আসতে পারবেন। তার সঙ্গে সব দলের সমর্থকরাও। তাই এটি নিয়ে বিভিন্নজনের মধ্যে হাস্যরস এবং কৌতুহলের জন্ম দিয়েছে।’

অন্যদিকে, নারায়ণপুর বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন পোস্টার দেখে সেখানে অনেকেই ভিড় করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন