প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সৌদি প্রবাসীদের শুভেচ্ছা বিনিময়

প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশিত: ৬ জুন, ২০২৬

৫ জুন (শুক্রবার) রাতে চাঁদপুর কচুয়া সাচার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন এমপি এর সাথে সৌদি আরব প্রবাসীদের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, চাঁদপুর প্রবাসী সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন ভূঁইয়া ,সৌদি আরব ফরিদগঞ্জ প্রবাসী বিএনপির সভাপতি শরীফ বেপারী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মজিবুল হক দুলাল, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাশেম প্রমুখ।

শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন আগত প্রবাসীদের ধন্যবাদ জানান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন