প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের টোরাগড়ে মেয়র পদপ্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫ জুন, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী।

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়,কুশল বিনিময় ও গণসংযোগে অংশ নেন।

গণসংযোগ কর্মসূচির শুরুতে টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

পরে তিনি টোরাগড় মেইলগেট,স্বর্ণকলি কেজি স্কুল এলাকা এবং হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বিভিন্ন স্থানে গণসংযোগ চালান। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখ ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে মোহাম্মদ হাসান মিয়াজী বলেন,“আমি আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছি। বিএনপির একজন কর্মী হিসেবে দলীয় সমর্থন প্রত্যাশা করছি। দল যদি আমাকে মনোনয়ন ও সমর্থন দেয়,তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। আর যদি দল অন্য কাউকে সমর্থন করে,তাহলে আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়ে তার পক্ষেই কাজ করব।

তিনি আরও বলেন,“জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক,পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের পাশে থেকে তাদের সেবা করাই আমার মূল উদ্দেশ্য।

গণসংযোগে বিএনপি,যুবদল,ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন