প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী সাইফুল ইসলামের সমর্থন কামনা

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫ জুন, ২০২৬

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে ব্যবসায়ীদের সমর্থন ও দোয়া কামনা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম।

তিনি দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বর্তমানে কাপড়িয়া পট্টিস্থ নিউ ঢাকা স্টোরের স্বত্বাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি ইনসাফ হাসপাতাল অ্যান্ড ইনফার্টিলিটি সেন্টারের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় মোঃ সাইফুল ইসলাম বলেন, “হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, “আমি নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থন পেলে ব্যবসায়ীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করবো।

আগামী নির্বাচনে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন পদে প্রার্থীরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মোঃ সাইফুল ইসলামও ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন ও দোয়া কামনা করছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন