হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাখাওয়াত হোসেনের বাবা অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মো. নুরুল ইসলাম বেপারীর (৮০) দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ধেররা ইমামে রাব্বানি দরবার শরীফ কমপ্লেক্স মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বুধবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন মো. নুরুল ইসলাম বেপারী। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনি’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা এলাকার আজিজ বেপারী বাড়ির মরহুম আব্দুল আজিজ বেপারীর ছেলে।
জানাযার ইমামতি করেন,ধেররা আবেদীয়া মোজাদ্দেদীয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. মুফতি আবুল হাসেম। এর আগে মো. নুরুল ইসলাম বেপারীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খাঁন বাচ্চু, উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সেক্রেটারী মো. হাসানুজ্জামান।
এসময় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শহীদুল ইসলাম বেপারী ও সাংবাদিক সাখাওয়াত হোসেন। জানাযায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল,হাজীগঞ্জ প্রেসক্লাবসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পরিবারের লোকজন, নিকট আত্মীয়-স্বজন,স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোকাহত
পরিবারের প্রতি সমবেদনা জানান।