প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে আসছেন এনসিপির শীর্ষ দুই নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুন, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম আগামী ৫ জুন (শুক্রবার) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সফর করবেন।

সফরসূচি অনুযায়ী, নেতৃদ্বয় জুমার নামাজ আদায় করবেন ফরাজিকান্দী কামিল মাদ্রাসা মসজিদে। নামাজ শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

এদিকে, একই দিন বিকেল ৩টায় ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ‘ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদান অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তারা। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে আনুষ্ঠানিক যোগদান, মতবিনিময় এবং ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের আয়োজন রাখা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে মতলব উত্তরসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন