প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী মো.সেলিম বেপারি

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩ জুন, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন মো. সেলিম বেপারি। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এই নেতা ওয়ার্ড বিএনপিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী সংগঠনে পরিণত করার লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, গণসংযোগ এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের ডেররা এলাকায় বিএনপির রাজনৈতিক কার্যক্রম অতীতের মতো বর্তমানে সক্রিয় রয়েছে। মো. সেলিম বেপারি ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সাংগঠনিক দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সেলিম বেপারি বলেন, “দলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ২ নং ওয়ার্ড বিএনপিকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করাই আমার মূল লক্ষ্য। দল যদি আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করে, তাহলে সকলকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবো।

তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের সমর্থন ও অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আরও শক্তিশালী, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মো. সেলিম বেপারি দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাধারণ সম্পাদক পদে তাঁর প্রার্থিতা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। আসন্ন কাউন্সিলে দলীয় নেতাকর্মীদের সমর্থন নিয়ে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন