প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২ জুন, ২০২৬

স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণে নির্বাচনীয় অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু পৌরবাসীর দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনায় লিফলেট বিতরণ করেছেন।

মঙ্গলবার (২ জুন) পৌরসভার ১ নং ওয়ার্ডের আমির বাড়ি জামে মসজিদে আছর নামাজ নামাজ আদায়ের পর থেকে পৌর এলাকার বলাখাল ১ ও ২ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন।

লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট টিটু পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন,স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণে ও একটি আধুনিক,পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক,শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। তারা আগামী দিনে পৌরবাসীর দ্বারে দ্বারে গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় মৎস্যজীবী দলের নেতা মো.কামরুল হাসান বলেন,অ্যাডভোকেট টিটু দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই আসন্ন পৌর নির্বাচনে তাকে মেয়র হিসেবে দেখতে চান পৌরবাসী। লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন