প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে শিশু খাদ্যে ভেজাল: ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুন, ২০২৬

চাঁদপুরে অনুমোদনহীন ক্ষতিকর বিভিন্ন ধরনের শিশু খাদ্য মজুত ও বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের স্বর্ণ খোলা রোড এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এবং তারিখ বিহীন এবং অনুমোদনহীন ক্ষতিকর বিভিন্ন ধরনের শিশু খাদ্য মজুত ও বিক্রয় করায় অপরাধে হাসান এন্টারপ্রাইজের মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনহীন শিশু খাদ্য ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

চাঁদপুর জেলা পুলিশের একটি দল ও ক্যাব জেলা কমিটির সদস্য মো. বিপ্লব সরকার অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন