প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চিরনিদ্রায় শায়িত হলেন ক্যাপ্টেন (অব.) আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন তালুকদার

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১ জুন, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর তালুকদার বাড়ির কৃতিসন্তান,বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন (অব.) আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন তালুকদার (৭০) আর নেই। তিনি ওলামা দলের কেন্দ্রীয় সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদারের বড় ভাই ছিলেন।

রোববার ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তাঁর মরদেহ নিজ জন্মভূমি হাজীগঞ্জে আনা হয়।
প্রথম জানাজা নামাজ ঢাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজ নামাজ নিজ জন্মস্থান  সৈয়দপুর তালুকদার বাড়িতে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় জেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী,হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী,চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক এর পিএ হাফেজ মো. জসিম উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আনোয়ার উল্ল্যাহ পাটওয়ারী,৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.গোলাম মোস্তফা স্বপন,হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ,উপজেলা যুবদলের আহবায়ক মো. হুুমায়ন কবির সুমন, সিনিয়র যুগ্ন-আহবায়ক মো.শুকুর আলম,যুগ্ন-আহবায়ক মো.জুলহাস চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মরহুম ইকবাল হোসেন তালুকদার দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ নৌবাহিনীতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবন শেষে তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ড ও ধর্মীয় কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখেন।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন