প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জ ৬ নং গুপটি পশ্চিম প্রবাসী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে প্রবাসী প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন, ২০২৬

গেলো রবিবার চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ৬ নং গুপটি পশ্চিম প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রবাসী প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান খাজুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় দুটি দল অংশ নেয়।

১ নং ওয়ার্ড বনাম ৫ নং ওয়ার্ডের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। দুটি দলেই সমান গোল করায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ১ নং ওয়ার্ড কে হারিয়ে ৫ নং ওয়ার্ড খাজুরিয়া ফুটবল দল জয় লাভ করে।

খাজুরিয়া ক্রীড়া কমিটির সভাপতি মোঃ শাহ আলম কিরণের সভাপতিত্বে – খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি মো: খোরশেদ আলম মানিকের সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ তাজুল ইসলাম গাজী ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং পশ্চিম গুপটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান মিজি, প্রবাসী কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা মোঃ মাসুদ মিজী মামুন , প্রবাসী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ গাজী, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি , দৈনিক চাঁদপুর কন্ঠ,মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি প্রধান নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ ইমরান হোসেন, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আখতার হোসেন জিলন পাটোয়ারী, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মাছুম বিল্লাহ, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হারুন তপদার, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল কাদের পাটোয়ারী, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান খান কালু, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আহসান উল্লাহ, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহন পাটোয়ারী মানিক, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মো:ফজলুল হক, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মাসুদ মিজি, খাজুরিয়া ক্রিড়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন রিপন , কোষাধক্ষ্য আব্দুর রহিম তপদার।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ট্রাস্টের মোহাম্মদ বজলুর রশিদ সজিব, মোঃ সালাউদ্দিন সজীব, মোঃ শাহ আলম তপদার, মোঃ আলমগীর হোসেন, মোঃ এমরান গাজী, মোঃ আলী আহমেদ, মো:রবিউল হাজী , মোঃ ইউনুস মিজি, মোঃ জসিম হাজী, মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী , প্রবাসী কল্যাণ ট্রাস্টের
সহ-সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক গাজী, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল গাজী, দপ্তর সম্পাদক মোঃ সবুজ খন্দকার, প্রচার সম্পাদক আজিজ খন্দকার, বাংলাদেশ প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল স্থানীয় সামাজিক রাজনৈতিক প্রবাসী সব ধরনের শ্রেণী পেশার মানুষ খেলা উপভোগ করেন।

সবশেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন