প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মে, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে বাদ আছর হাজীগঞ্জ পৌরসভার দরগা বাড়ি জামে মসজিদে ওয়ার্ড বিএনপি’র সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম মিন্টুর সার্বিক তত্ত্বাবধানে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সভাপতি হাজী আকবর হোসেন,সদ্য সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মান্নান,সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নেজাম,সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম পাটওয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক হাজী মোস্তফাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মো.মোরশেদ আলম মিন্টু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পথপ্রদর্শক ছিলেন। দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন