প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ঈদ শুভেচ্ছা বিনিময়, এমপি মমিনুল হককে সাংবাদিক হৃদয়ের লেখা ‘স্মৃতি সমাহার’ গ্রন্থ উপহার

লুবনা আক্তার বৃষ্টি, শাহরাস্তি
প্রকাশিত: ৩০ মে, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে ঈদুল আজহা উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি।

শনিবার (৩০ মে) দুপুরে শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের বাসভবনে আয়োজিত ঈদ আমন্ত্রণ অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় তাঁর রচিত ‘স্মৃতি সমাহার’ গ্রন্থটি ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপির হাতে শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন।

এ সময় উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি ঈদের আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন