প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সরকার এখন জুলাইকে উপেক্ষা করছে – মোবারক হোসেন

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মে, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন বলেছেন, সংস্কার মেনে প্রস্তাবে সাক্ষর করে সরকার এখন জুলাইকে উপেক্ষা করছে। তিনি বলেন, জুলাই না হলে আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হওয়া দূরে থাক দেশেই ফিরতে পারতেন না।

শনিবার ৩০ মে চাঁদপুরের হাজীগঞ্জে স্থানীয় জামায়তে ইসলামী আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে কেন্দ্রীয় এই জামায়াত নেতা বলেন,শুধু প্রধানমন্ত্রী কেনো? যিনি আজ সর্বপদের মন্ত্রী, জুলাই না হলে তিনিও সিলং থেকে ভারতের বর্ডার ক্রস করে দেশে আসতে পারতেন না। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে বিদেশে চিকিৎসার সুযোগ পেতেন না,তাঁর এতোবড় জায়নামাজ হতো না।

মোবারক হোসেন আরও বলেন,সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শহীদ,পঙ্গু, আহত এবং জুলাই আন্দোলনে অন্ধ হওয়াদের সঙ্গে প্রতারণা চলবে না।
তিনি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনের চেতনা এবং সংস্কারকে বেহাত হতে দিবে না। আমরা সংস্কার বাস্তবায়নে দেশের প্রতি ইঞ্চি জমিনে দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করবো ইনশাআল্লাহ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এই নেতা দলের সর্বস্তরের নেতাকর্মীদের তাকওয়াবান হওয়ার পাশাপাশি জাগতিক এবং বস্তুজগতের যোগ্যতা ও গুণাবলী অর্জনের প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

জাতীয় নির্বাচনে যে দুর্বলতা ও যোগ্যতার ঘাটতি ছিলো তা দ্রুত দূর করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি গ্রহণের সর্বস্তরের জনশক্তির প্রতি তাগিদ দেন।

হাজীগঞ্জ উপজেলা জামাতের আমির মোঃ কালিমুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও পৌরসভা
আমির মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারী এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা-৫ আসরের সংসদ সদস্য কামাল হোসাইন,চাঁদপুর জেলা জামাতে ইসলামীর সম্মানিত আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি,জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল,জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন ও জাহাঙ্গীর আলম, জেলা জামাত ইসলামের সর্বপরিষদ সদস্য উপজেলার সাবেক আমির মাওলানা মীর হোসাইন প্রধান,বিশিষ্ট শিল্পপতির আল কাউসার ট্রাস্টের চেয়ারম্যান এম এ বাসার,আল কাউসার ট্রাস্টেস্ট সেক্রেটারি এবিএম আব্দুর রব উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হোসেন পরান মজুমদার,উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাজীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী জাকির হোসাইন মজুমদার প্রমুখ

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন