শাহরাস্তি বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়া দলীয় কার্যালয়ে বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর ৫( হাজীগঞ্জ – শাহরাস্তি) এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের সাথে আন্তরিকভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন ঠিক একইভাবে
শাহরাস্তি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীদের সহনশীল ভাবে চলতে হবে, সংগঠনের বদনাম হয় এমন কোন কাজ করা যাবে না, ব্যক্তি স্বার্থ না দেখে সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে ,কোন ধরনের তিক্ততা সৃষ্টি করে দলের বদনাম করা যাবে না।
কারো জায়গা সম্পত্তি দখল করা ,বিচার কিংবা সালিশিতে অংশ নিয়ে পক্ষপাতিত্ব করা থেকে বিরত থাকতে হবে। জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমরা তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মাদক মুক্ত সমাজ গড়া ,ইভটিজিং থেকে দূরে থাকা সহ সকল অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
শাহারাস্তি উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারীর সঞ্চালনায়
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ মোঃ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম , পৌর যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ সিকদার সহ শাহরাস্তি উপজেলা বিএনপির ও পৌর বিএনপির সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।