প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ইতালি প্রবাসী আব্দুল হান্নানের ইন্তেকাল

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মে, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রান্ধুনীমুড়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের (সাতবাড়ির) মতিন হাজী বাড়ির মরহুম আলহাজ্ব আব্দুল খালেক মাস্টারের বড় ছেলে ইতালি প্রবাসী আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার চাচাতো ভাই হাজীগঞ্জ পৌরসভা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো.এমরান হোসেন জানান,তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ৩০ মে বিকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুল হান্নানের মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবার ও সমাজের কল্যাণে বিভিন্ন অবদান রেখেছেন  বলে এলাকাবাসী জানান।

মরহুমের মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার নিকট তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা করেন।

তার মেজো ভাই মনসুর আলম জানান,পরবর্তীতে তার জানাজার সময়সূচি নির্ধারণ করে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে জানানো হবে।

তিনি আরো জানান,মহান আল্লাহপাক আমার ভাইকে ক্ষমা করে এবং আমাদের শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন আমিন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন