প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মে, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম (রাকিব)-কে ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। একইসঙ্গে তাঁর সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাকিবুল ইসলাম (রাকিব) বলেন, “বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে আধুনিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে সবসময় সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে থাকতে হবে।

তিনি আরও বলেন, “রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। তরুণ সমাজকে অন্যায়,দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্রদল সবসময় দেশের মানুষের অধিকার আদায়ে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

বক্তব্যে তিনি হাজীগঞ্জ-শাহরাস্তি (চাঁদপুর-৫) আসনের সর্বস্তরের মানুষের প্রিয় নেতা লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে চাঁদপুর-৫ আসন একটি আধুনিক,উন্নত ও মডেল জনপদ হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল তানভীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহউদ্দিন পাটোয়ারী সাকিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাহি, ৫নং সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহির রায়হান,ছাত্রনেতা সালেহ আহমদ মিঠু,৪নং ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পিসান আহমেদ মুন ও মোঃ মামুনুর রহমান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্ল্যাহ আমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

এছাড়াও ফজলে রাব্বী, রাকিব, ফয়সাল,মুরাদ,আল আমিন, আরফাত,ছিয়াম,সাব্বির, মিরাজ, রিফাজ,সাজিদ,আজিজসহ ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং প্রায় শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে রাকিবুল ইসলাম রাকিব ইউনিয়ন ছাত্রদলের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন