প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে কোরবানির পশু কাটতে গিয়ে আহত কয়েকশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে চাঁদপুরে কয়েকশ মানুষ আহত হয়েছেন। এর মধ্যে শুধু চাঁদপুর শহরেই আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত আহতরা চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এছাড়া জেলার আরও সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহতরা।

 

কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের সময় অসাবধানতাবশত অনেকের হাতের আঙুল, পা ও শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়। এছাড়া গরুর লাথি ও গুঁতায় আহত হয়ে কারও কারও হাত-পায়ের হাড়ও ভেঙেছে।

আহতদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা বলেন, প্রতি বছরের মতো এবারও তারা কোরবানির কাজে অংশ নিয়েছিলেন। অপেশাদার হলেও কোরবানির সময় কাজ করার আনন্দ আলাদা। তবে অসাবধানতার কারণে তাদের হাত কেটে গেছে। তারা সবাই সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

এ বিষয়ে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শমিষ্ঠা দে বলেন, ঈদের দিন সকাল থেকেই হাসপাতালে আহত রোগীদের চাপ ছিল। কেউ গরুর শিংয়ের আঘাতে, আবার কেউ ছুরি চালাতে গিয়ে আঙুল কেটে আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন