পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ হাজীগঞ্জ পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হাজীগঞ্জ পৌর মৎস্যজীবী দলের সাবেক সভাপতি হুমায়ন কবির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ,শান্তি ও সমৃদ্ধি। আসুন আমরা ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেই এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই।”
তিনি আরও বলেন,“সকল ভেদাভেদ ভুলে দেশ ও সমাজের কল্যাণে একসাথে কাজ করতে হবে। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন।”
শেষে তিনি হাজীগঞ্জ পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।
ঈদ মোবারক।