পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হোসেন মোল্লা (লিটন)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সমাজের সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।”
তিনি আরও বলেন, “বাকিলা বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই আমি সবসময় কাজ করে যাচ্ছি। আগামীতেও এলাকার উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।