প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে নানির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে, ২০২৬

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিম আক্তার ইভা নামের ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে অনি-রনি ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

শিশুটি নানির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে । তিনি স্থানীয় হযরত উমর বিন খাত্তাব (রা.) মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, সকালে নানাবাড়িতে যাচ্ছিল মিম । রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পরে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাকটি পুলিশি হেফাজতে আছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন