প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মুফতি মোহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী’র পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারাক জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক গবেষক ও শিক্ষাবিদ মুফতি মোহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষাই পবিত্র ঈদুল আযহার মূল প্রতিপাদ্য। এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ,সৌহার্দ্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়। সকলের জীবনে শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক পবিত্র ঈদুল আযহা।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং কোরবানির আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।

উল্লেখ্য,মুফতি মোহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী বর্তমানে দাসাদী ডি.এস.আই.এস স্নাতকোত্তর কামিল (এম.এ)মাদ্রাসা,চাঁদপুর সদর, চাঁদপুরের মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়-কুষ্টিয়া,ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-ঢাকা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-ঢাকার প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায়(এম.ফিল) গবেষণায় নিয়োজিত রয়েছেন।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য,সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন, “সকলকে আবারও ঈদ মুবারাক।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন