প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের সদর ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ 

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার ২৫ মে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় সদর ইউনিয়নের ৩ হাজার ৪২টি পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। সকাল থেকেই উপকারভোগীরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তাদের বরাদ্দকৃত চাল গ্রহণ করেন।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুৃমন,ট্যাগ অফিসার ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াস,ইউনিয়ন পরিষদ সচিব ইউসুফ সরকার রুবেল,স্থানীয় ইউপি সদস্য মো. কামাল সরদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউনিয়ন চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুৃমন বলেন,সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ ঈদের আগে কিছুটা স্বস্তি পাচ্ছেন। তিনি সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করার কথা জানান।

উপকারভোগীরাও সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন