প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ঘরের ভেতর বজ্রাঘাতে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৫ মে, ২০২৬

চাঁদপুর সদর উপজেলায় বজ্রাঘাতে শুক্কুর (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার লুদেরগাঁও মুন্সিবাড়ীতে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্কুর নিজ বসতঘরে অবস্থান করছিলেন।

এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এমন মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের মাঝে আহাজারির সৃষ্টি হয়। প্রতিবেশীরাও নিহতের বাড়িতে ছুটে আসেন। স্থানীয়রা জানান, শুক্কুর শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং এলাকায় সবার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল।

এদিকে সাম্প্রতিক সময়ে ঘন ঘন বজ্রপাতের ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে। সচেতন মহল ঝড়-বৃষ্টির সময় নিরাপদ স্থানে অবস্থান এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন