চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
রবিবার (২৪ মে) ইউনিয়নের মোট ২ হাজার ২৯৮ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে মোট ২২.০৯৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন,ইউপি সচিব মো. সোলাইমান মিয়া,ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন বলেন,সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দিতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ সম্পন্ন হয়।