প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো হুমায়রার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মে, ২০২৬

হাইমচরে সড়ক দুর্ঘটনায় হুমায়রা আক্তার (৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে হাইমচর নতুন বাজার সংলগ্ন হাইমচর মডেল স্কুলের প্লে-গ্রুপের শিক্ষার্থী এবং হাইমচর পুরান বাজারের কাঠ ব্যবসায়ী মো. আমীর হোসেন চকিদারের মেয়ে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় হুমায়রা। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে।

স্থানীয়রা দ্রুত তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া অটোরিকশা চালানোর কারণে এলাকায় সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। অনেক চালকের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্স না থাকায় ঝুঁকি আরো বাড়ছে বলে তারা দাবি করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন