প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লুবনা আক্তার বৃষ্টি, শাহরাস্তি
প্রকাশিত: ২৩ মে, ২০২৬

শাহরাস্তি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শনিবার বিকেল ৩ টায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ৫ আসনের সংসদ সদস্য মোঃ মমিনুল হক এমপি, তিনি তার বক্তব্যে বলেন কিশোর জ্ঞান বাল্যবিবাহ মাদক মুক্ত সমাজ গড়ার সহ সকল অপরাধ বন্ধের ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন, একইভাবে ইউনিয়ন চেয়ারম্যানদের  প্রতিটি ইউনিয়নে অপরাধ মুক্ত সচেতন কমিটি গঠন করার আহ্বান জানান।

কারো মোটরসাইকেলে , সিএনজিতে মাদক বহনকারী কিংবা মাদক সেবনকারী, মাদক বিক্রেতা সহ যাকে গ্রেফতার করা হবে তার গাড়ির লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি  আহ্বান জানান ।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের  সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ।

শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারী, শাহরাস্তি পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ ইকবাল হোসেন ভূঁইয়া , গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, মানবজমিন শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়ার প্রধান সম্পাদক সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন