প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল ৪ শতাধিক রোগী

জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ২৩ মে, ২০২৬

ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরের শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত বলশিদ হাজি আকুব আলী উচ্চ বিদ্যালয়ে ৪ শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা গ্রহণ করেন। এতে ২৫ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মকবুল হোসেন জানান, রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। যাদেরকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে তাদের সভাই কে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকায় নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে।

এছাড়াও যাতায়াত থাকা খাওয়া সহ সকল ব্যয় ফাউন্ডেশন বহন করবে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান, পর্যায়ক্রমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উপজেলা জুড়ে আয়োজন করা হবে।

বিকেল পর্যন্ত ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৪ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা পত্র প্রদান করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন