প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কিশোর গ্যাং দমনে কঠোর বার্তা, হাজীগঞ্জে এমপি মমিনুল হকের জিরো টলারেন্স নির্দেশ

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁদপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এমপি মমিনুল হক।

তিনি বলেন, সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে কিশোর গ্যাং ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন