হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের প্রধানিয়া বাড়ির প্রবাসী স্বপন প্রধানীয়া সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। গত ৫ মে সৌদি আরবে তার মৃত্যু হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে বুধবার (২০ মে) তার মরদেহ দেশে পৌঁছেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন স্বপন প্রধানীয়া। হঠাৎ তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। প্রিয়জনের মরদেহ দেশে পৌঁছানোর পর বাড়িতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার জানিয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
স্বপন প্রধানীয়ার মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।