প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে অনলাইন জুয়া, মাদক ও চুরি মামলার তিন আসামি গ্রেফতার

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ২০ মে, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া, মাদক ও চুরি মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

বুধবার (২০ মে) দুপুরে শাহরাস্তি মডেল থানা কতৃক জানা যায়, অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশের পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, এসআই (নিঃ) আব্দুল কুদ্দুছ সরকার ও এএসআই (নিঃ) মো. শহীদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ টামটা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলাকালে মো. রাশেদ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করে। তিনি টামটা পাটোয়ারী বাড়ির মো. কবিরের ছেলে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, এসআই বেলায়েত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ শোরসাক বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আব্দুল জলিল (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক আব্দুল জলিল শোরসাক আটিয়া বাড়ির মৃত হারেজ মিয়ার ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন