প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ উপজেলা শাখা শহিদ জিয়া স্মৃতি সংসদের জেলা সমমর্যাদায় উপদেষ্টা ও কার্যকরী কমিটি ঘোষণা

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০ মে, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা শাখা শহিদ জিয়া স্মৃতি সংসদের জেলা সমমর্যাদায় ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ৫ মে ২০২৬ ইং তারিখে কেন্দ্রীয় শহিদ জিয়া স্মৃতি সংসদের দপ্তর সম্পাদক নাসির উদ্দিনের সুপারিশক্রমে কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন মন্ডল ও সাধারণ সম্পাদক আঃ রহিম মাঝির অনুমোদনে এ কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে ৩ বছর।

উপদেষ্টা কমিটিতে আজীবন প্রধান উপদেষ্টা হিসেবে সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিশেষ উপদেষ্টা হিসেবে রয়েছেন হাজী ইমাম হোসেন,আঃ রহিম পাটওয়ারী,হুমায়ন কবির স্বপন,আকতার হোসেন দুলাল,খালেদ মাহমুদ মিঠু,খোরশেদ আলম ভুট্রো,কাজী জসিম,নজরুল ইসলাম অভি,মোস্তফা মজুমদার সুমন ও হাজী জয়নাল আবেদিন। উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আলমগীর হোসেন তালুকদার,এমরান হোসেন, মোশারফ হোসেন স্বপন ও মোস্তফা কামাল সুমন।

কার্যকরী কমিটিতে সভাপতি করা হয়েছে সাংবাদিক কাউছার আহাম্মদ রিপনকে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কবির মুরাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খলিল। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও সাংবাদিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি ইমান হোসেন মুন্সি, ইকবাল হোসেন (সমেশপুর),মনির হোসেন কন্ট্রাক্টর, কামরুজ্জামান মানিক,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ উল হক,যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ রানা ও আসাদ পাঠান,সহ-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও আবু নাসের,সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী,সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মঞ্জু,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুল বোরহান হৃদয়,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম জসিম,অর্থ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক জিলানী খানসহ আরও অনেকে।

এছাড়া বিভিন্ন পদমর্যাদায় আরও অসংখ্য নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান,আগামীতে সরকারের বাস্তবায়িত সকল কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন