প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর জেলার মধ্যে একমাত্র ইউপি চেয়ারম্যান হিসেবে গ্রাম আদালত বিষয়ক চট্টগ্রামে বিভাগীয় কর্মশালায় মনোনীত হলেন মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে, ২০২৬

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত বিভাগীয় পর্যায়ের জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালায় অংশ নিতে চাঁদপুর জেলার দুই জনপ্রতিনিধিকে মনোনয়ন দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের কার্যালয়,চাঁদপুরের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়,আগামী ২০ মে (বুধবার) সকাল ৯ টা ৩০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় অংশগ্রহণের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মিজানুর রহমান এবং মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. মাহিন উদ্দিন।

বিশেষ করে চেয়ারম্যান মিজানুর রহমানের মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, কর্মশালায় অংশগ্রহণের সুবিধার্থে মনোনীত জনপ্রতিনিধিদের ১৯ মে অপরাহ্ন থেকে দায়িত্ব হতে সাময়িক অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি,নারী বান্ধব বিচার ব্যবস্থা এবং অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এ কর্মশালার আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন