প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে গর্ভধারিণী মাকে খুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে, ২০২৬

চাঁদপুরের বালিয়া এলাকায় মাদকের টাকা না পেয়ে গর্ভধারিণী মাকে কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তানের বিরুদ্ধে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৭ মে) সকালে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাদেক খান বাড়ীতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত রাকিব (২৪)কে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত রাকিব মাদক কেনার জন্য প্রায় সময়ই মাকে অত্যাচার করে আসছে। ঘটনা দিন রাতে মার কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি তার মা জান্নাত বেগমকে কাঠের টুকরা দিয়ে আঘাত করে ফেলে রেখে চলে যায়। অসুস্থ মা সেখানেই পরে থাকে পরে ছেলে রাকিব সকালে এসে নাটক সাজিয়ে তার মার অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে ডাক চিৎকার করতে থাকে। পরে এক পর্যায়ে বাড়ীর লোকজন মৃতঃজান্নাত বেগমের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে এলাকার লোকজন তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্তল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এমনকি ভিকটিম রাকিব (২৪) ও তার ছোট ভাইকে রিফাত (১১) কে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই আওলাদ হোসেন জানায়,আসামিকে আটক করা হয়েছে বিস্তারিত তদন্তের পর তা সম্পূর্ণ হলে জানানো যাবে। মৃতঃজান্নাত বেগমের ভাই ও এলাকাবাসীর দাবি ঘটনাটি একটি নেক্কার জনক ঘটনা। সন্তানের হাতে মায়ের খুন তাও আবার মাদকের টাকার জন্য এটি কোনভাবেই মেনে নেয়া যায় না।

এর সঠিক তদন্ত করে দোষী মাদকাসক্ত সন্তানের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজনরা। যাতে এমন ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন